রাজধানী

ছেলেকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও তিলপা পাড়া এলাকা থেকে এক শিশু ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে পাঁচ বছরের ছেলের গলা কেটে ওই নারী নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা করছে  নিহতরা হলেন- নার্গিস (৩৫) ও তার ছেলে মাহিম। নার্গিসের স্বামী পেশায় অটোরিক্সা চালক

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ওই বাসায় গিয়ে মা ও ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। খিলগাঁও থানার এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে স্বামীর সঙ্গে কলহের জেরে ওই নারী তার পাঁচ বছরের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনা তদন্তে  সিআইডির ক্রাইমসিন ইউনিট সেখানে গিয়ে আলামত সংগ্রহ করে। তাদের আলামত সংগ্রহের পর লাশ দুটি ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন