আনন্দ বা মঙ্গল নয়, এবার বৈশাখী শোভাযাত্রা: সংস্কৃতি মন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখে বের হওয়া শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ রাখা হয়েছে বলে জানিয়েছেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরি।
রোববার (০৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিরসন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে নববর্ষের এই আয়োজন ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই অনুষ্ঠিত হবে।
মন্ত্রী জানান, নাম পরিবর্তন হলেও আয়োজনের ধরনে কোনো পরিবর্তন আসবে না। চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রার ঐতিহ্যবাহী সব বৈশিষ্ট্য বজায় থাকবে। পাশাপাশি রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণসহ অন্যান্য সাংস্কৃতিক আয়োজনও আগের মতোই অনুষ্ঠিত হবে।
এর আগে এ শোভাযাত্রার নাম ছিল ‘মঙ্গল শোভাযাত্রা’। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নাম পরিবর্তন করে রাখা হয় ‘আনন্দ শোভাযাত্রা’।
এমএ//