স্বাস্থ্য

রাজশাহীতে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন করে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন।

বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন