দেশজুড়ে

শেরপুর-৩ আসনে বিরাট ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী রুবেল

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলফলে ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের ব্যবধানে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলগত ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে এ আসনেও নির্বাচন হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ মাসুদুর রহমান মাসুদ জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে লড়াই করে  পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন