প্রধানমন্ত্রীর বিদেশ সফর দক্ষিণ এশিয়ার কেনো দেশ দিয়েই শুরু হবে : হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর দক্ষিণ এশিয়ার কেনো একটি দেশ দিয়েই শুরু হবে, সেটি কোন দেশ সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক শেষে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি তিনি ও পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশ প্রতিনিধি দলের ভারত সফর দু’দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, সেহেতু ভারত সরকারের সঙ্গে কাজ করতে কোনও সমস্যা হবে না।
তিনি বলেন, বাংলাদেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনও চুক্তি করবে না। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি বিচারিক প্রক্রিয়া মেনেই সরকার করতে চায়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্বার্থরক্ষা করে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং মেডিক্যাল ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয় আলোচনা হয়েছে।
আই/এ