পৃথিবীতে মিডিয়ার দালালিতে বাংলাদেশ এক নম্বর হবে: হাসনাত
“পৃথিবীতে মিডিয়ার দালালিতে বাংলাদেশ এক নম্বর হবে”—এমন বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
গতকাল (১২ এপ্রিল) মধ্যরাতে নিজের ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি রাষ্ট্রবিরোধী ও জনগণবিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য না করার কঠোর অবস্থান জানান।
বায়ান্ন টিভির পাঠকদের জন্য হাসনাত আব্দুল্লাহ’র পুরো বক্তব্যটা হুবুহু তুলে ধরা হলো-
“জীবন চলে গেলে জীবন দিব, জান চলে গেলে জান দিব, কিন্তু রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী মানে কোন ধরনের কোন ধরনের কোন কার্যক্রম করতে দিব না। রাষ্ট্রবিরোধী, জনগণ বিরোধী। অনেকেই বলেন যে, ভাই আপনি যেভাবে কথা বলতেছেন, এই যে একজন বলতেছে আপনাকে তো সরকার ফান্ড বন্ধ করে দিবে। সো মানে আমি কি সরকারে পা চাটবো নাকি? মানে মন্ত্রীর সাথে সম্পর্ক রাখবো একটা অন্যায্য সুবিধা পাওয়ার জন্য? সংসদে দাঁড়ায়ে দাঁড়ায়ে একটা ন্যায় কথা বলা থেকে বিরত রাখবো নাকি ভাই? মানে আমার জবাবদিহিতা হচ্ছে মানুষের কাছে, মন্ত্রীর কাছে না। মন্ত্রী এই বছর আছে আরেক বছর থাকবে না, এই টার্ম আছে আরেক টার্ম থাকবে না, কিন্তু জনগণ সবসময় থাকবে।
সুতরাং যদি আপনি আমাকে বলেন যে সত্য বলা থেকে বিরত রাখার জন্য শুধুমাত্র বরাদ্দ পাওয়ার জন্য, ফান্ড পাওয়ার জন্য সত্য বলা থেকে বিরত রাখার জন্য আমি যদি এখনই কমপ্রোমাইজ করি, পরবর্তীতে আরো বড় কিছু পাওয়ার জন্য আমি বিভিন্নভাবে আমার জীবনটা কম্প্রমাইজের মধ্য দিয়েই যাবে। না দিল ফান্ড বন্ধ করে দিল, পুলিশ আমাকে হেল্প করা বন্ধ করে দিল, এডমিনিস্ট্রেশন আমাকে হেল্প করা বন্ধ করে দিল। যে আমাকে অন্যায়ভাবে আমার পথকে বাধাগ্রস্ত করবে, তারা তাদের ফলাফল সেটা কোন না কোন ভাবে পেয়ে যাবে। কিন্তু আমি কম্প্রোমাইজ করতে পারবো না। না না, কোনভাবেই না, কোনভাবেই না।
আমি মিডিয়াকে দেখেছি দালালি করতে। মিডিয়ার এই যে দালালি মানে এটা মানে এটা এটা পৃথিবীতে মানে পৃথিবীতে যদি কোন উদাহরণ হয়ে থাকে মিডিয়ার দালালি, এটা বাংলাদেশে হচ্ছে এক নাম্বার হবে। মিডিয়ার দালালি, মিডিয়া, মিলিট্রি, ব্যুরোক্রেসি সবাই এখন আবার হচ্ছে মানে জি হুজুর জি হুজুর আবার কালচারে চলে গিয়েছে। এই জি হুজুর কালচারে এনসিপি যাবে না। জি হুজুর কালচারে এনসিপি রাজনীতিবিদরা যাবে না। কোনভাবেই যাবে না, কোনভাবেই না।"