স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ৮১১

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর। এ সময়ে সারাদেশে হামের লক্ষণ দেখা দিয়েছে ১১৯১ শিশুর।

এ সময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ছয় শিশুর দুটি ঢাকা বিভাগের, দুটি সিলেট বিভাগের, একটি রাজশাহী বিভাগের, একটি চট্টগ্রাম বিভাগের।

এই সময়ে সর্বোচ্চ ৭৮ শিশুর হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। বরিশাল বিভাগে ৬ শিশুর হাম শনাক্ত হয়। ৪ শিশুর হাম শনাক্ত হয় রাজশাহী বিভাগে। চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুটি করে শিশুর হাম শনাক্ত হয়।

গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৭২ জন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন