আন্তর্জাতিক

খুব দ্রুতই ইরান যুদ্ধ শেষ হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

নেভাডায় অনুষ্ঠিত একটি ট্যাক্স ডে রাউন্ডটেবিল বৈঠকে তিনি সংক্ষেপে এ বিষয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ “খুব ভালোভাবেই এগোচ্ছে” এবং পরিস্থিতি দ্রুত সমাধানের দিকে যেতে পারে।

যদিও তিনি বিস্তারিত কোনো পরিকল্পনা বা সময়সীমা উল্লেখ করেননি, তবে মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতার প্রশংসা করে বলেন, তারা শত্রুপক্ষের রকেট প্রতিহত করতে অত্যন্ত দক্ষ।

এদিকে, গেল সপ্তাহান্তে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কোনো সমঝোতা হয়নি।

হোয়াইট হাউস জানিয়েছে, সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে এখনও আলোচনা চলছে। তবে বৈঠকের সময় ও স্থান এখনো নির্ধারিত হয়নি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন