হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬২৪
গত ২৪ ঘণ্টায় সারা দেশ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৪ জন।
শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন।
গত ১৫ মার্চ থেকে অদ্যবধি পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জন এবং সন্দেহজনক আরও ১৭৮ জন শিশুর মৃত্যু হয়েছে।