আন্তর্জাতিক

ইসরাইল যুক্তরাষ্ট্রের ‘ঘনিষ্ঠ বন্ধু’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ‘দারুণ মিত্র’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেয়া এক পোস্টে তিনি দেশটির প্রশংসা করেন।

পোস্টে ট্রাম্প বলেন, ‘মানুষ ইসরাইলকে পছন্দ করুক বা না করুক, তারা যুক্তরাষ্ট্রের একটি দুর্দান্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইসরাইল ‘সাহসী, দৃঢ়, বিশ্বস্ত ও বুদ্ধিমান’ এবং সংকটময় সময়ে তারা নিজেদের সক্ষমতা দেখাতে পারে।

তিনি বলেন, ‘ইসরাইল কঠোরভাবে লড়াই করে এবং কীভাবে জিততে হয়, তা জানে।’

তবে ঠিক কী কারণে ট্রাম্প এই মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছিলেন যে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে সম্ভাব্য এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে নেয়ার চেষ্টা করছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন