হামের টিকা নিয়ে আমরা ব্লেম গেম খেলতে চাইনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী
হামের টিকা নিয়ে বিগত সরকারের ব্যার্থতা ছিল এই ব্রেম গেম আমরা খেলতে চাইনা বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সোমবার (২০ এপ্রিল) সকাল সোয়া নয়টায় পঞ্চগড়ের সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হামের টিকা প্রদান ক্যাম্পেইনের কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত কিছুদিন ধরে ১৮ টি জেলার ৩০ টি উপজেলায় হামেরা প্রার্দুভাব বেড়েছে। সকলের প্রচেষ্টাতে আমরা হাম আক্রান্তের হার কমাতে চাই। এজন্য সবাইকে হামেরা টিকা নিতে হবে। গুজবে কান দেবেন না। মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে আপনার সন্তানকে টিকা দিন। শিশুদের জীবন রক্ষায় সরকার জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, সরকার কোনো ধরনের ‘ব্লেম গেমে’ যাবে না। বরং উপজেলা ও জেলা পর্যায়ে এমআর ভ্যাকসিন ও ভিটামিন-এ কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, নিয়মিত টিকাদানে ফাঁক থাকলে রোগ আরও ছড়িয়ে পড়তে পারে। যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে দেশের প্রায় ৫৬টি জেলায় হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এ কারণেই সরকার দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে।
অভিভাবকদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, শিশুর শরীরে র্যাশ, বমি বা চোখ লাল হওয়া হামের সাধারণ উপসর্গ। এসব লক্ষণ দেখা দিলে গ্রামীণ চিকিৎসকের ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন।
পঞ্চগড়ে এই ক্যাম্পেইনে মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলে আরও টিকা সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা মিজানুর রহমানের সঞ্চালনায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আই/এ