জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিটা সেভাবে বৃদ্ধি পাবে না : বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিটা সেভাবে বৃদ্ধি পাবে নাপৃথিবীর সব দেশ যে নীতিটা নিয়েছে, আমরা মডেস্টলি সেই নীতি নিয়েছি এবং মূল্যবৃদ্ধি করেছিখুবই একটা মডারেট মূল্যবৃদ্ধি করেছি।

সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনে  প্রশ্নাত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিটা সেভাবে বৃদ্ধি পাবে না। ।আপনি পরিবহনের ক্ষেত্রে চিন্তা করেন, ২০০ কিলোমিটার একটা বাস রান করার জন্য তার কমবেশি ২৫-৩০ লিটারের মত ডিজেল লাগে। এই ৩০ লিটার ডিজেলের ক্ষেত্রে ৪৫০ টাকার মূল্য বৃদ্ধি হয়েছে। এই ৩০ লিটার যদি আমি ট্রাকের পণ্য পরিবহনের জন্য হিসাব করি, এই ৩০ লিটার মূল্যের অভিঘাতটা পড়বে ১০ হাজার কেজি পণ্যের ওপরে। তার মানে শুনলেই যেটা মনে হয় যে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি পরিবাহিত পণ্যের ইউনিটের ভিত্তিতে হিসাব করি তাহলে সেই বৃদ্ধিটা ওরকম মূল্যস্ফীতির জন্য ওইরকম মূল্যস্ফীতি ঘটানোর মতো উদ্দীপক কিছু নাপৃথিবীর সব দেশ যে নীতিটা নিয়েছে, আমরা মডেস্টলি সেই নীতি নিয়েছি এবং মূল্যবৃদ্ধি করেছিখুবই একটা মডারেট মূল্যবৃদ্ধি করেছি।

তিনি বলেন, ইরান যুদ্ধের জেরে গোটা বিশ্বেই দেখা দিয়েছে জ্বালানি সংকট, যা থেকে বাদ যায়নি বাংলাদেশও। এই সংকট মোকাবিলায় ভারত ও রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, দেশের আমদানি-রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকার ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্র, অর্থনৈতিক জোট ও অঞ্চলের সঙ্গে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক পর্যায়ে কৌশলগত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) গঠনে সরকার অগ্রাধিকার দিয়েছে। জাতীয় স্বার্থ সুরক্ষা নিশ্চিতে কৃষি, শিল্প ও সেবা খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে শুল্ক হ্রাস, অশুল্ক বাধা কমানো, বাজার প্রবেশাধিকার বৃদ্ধি এবং প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করা হবে

খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, বর্তমান বিশ্বে ২১টি দেশে বাংলাদেশের ২৪টি বাণিজ্যিক উইং রপ্তানি সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। মিশনগুলো হচ্ছেব্রাসেলস, প্যারিস, বার্লিন, মাদ্রিদ, জেনেভা, লন্ডন, মস্কো, আঙ্কারা, ক্যানবেরা, অটোয়া, ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলস, বেইজিং, কুনমিং, নয়া দিল্লী, কলকাতা, তেহরান টোকিও, জেদ্দা, ব্রাসিলিয়া, কুয়ালালামপুর, সিউল, সিঙ্গাপুর ও দুবাই।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন