বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমান জানালেন অর্থমন্ত্রী
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে দেশের বৈদেশিক ঋণের বর্তমান স্থিতি এবং ঋণ পরিশোধ পরিস্থিতি তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের অগ্রগতি ও অঙ্গীকারের বিষয়টি স্পষ্ট করতে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব পালন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়। সেই বরাদ্দ অনুযায়ী সারা বছর নির্ধারিত সূচি মেনে ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসি//