দেশজুড়ে

ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা এলাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে অপহরণ করেছে সংঘবদ্ধ ডাকাতদল। অপহৃত ইউপি সদস্যের নাম রোস্তম আলী তিনি ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

বুধবার (২২ এপ্রিল) ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোস্তম আলী সকালে ঈদগাঁও থেকে ঈদগড়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ঘটনার পরপরই অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।

এসআই খোরশেদ জানিছেনে, অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন