দেশজুড়ে

পাম্পে তেল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

রাজশাহীতে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে আলাউদ্দিন আলম (৬০) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। মৃত আলম বাকশৈল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাঁশ ব্যবসায়ী।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে প্রখর রোদের মাঝে কেশরহাট পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন আলাউদ্দিন। একপর্যায়ে অতিরিক্ত গরমে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিভাস শর্মা বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। রোগীর স্বজনা জানিয়েছেন আলম হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি নিয়মিত ওষুধ সেবন করতেন। ধারনা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।

তিনি বলেন, ‘‘ ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি ওই ব্যক্তি হিটস্ট্রোকেই মারা গেছেন। মৃত আলাউদ্দিনের পরিবার যদি সরকারি সহায়তা বা ক্ষতিপূরণের আবেদন করে, তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সাহায্য করা হবে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন