স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ৮৪৭

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৭ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১৭০ শিশুর হামের উপসর্গ দেখা দিয়েছে। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২৫ জন। মৃতদের মধ্যে সন্দেহজনক দুইজন ঢাকা জেলায়।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৯ জন। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ১৯৪ জন।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন