জাতীয়

তনু হত্যা মামলা, গ্রেপ্তার সাবেক সেনা সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামায় গ্রেপ্তার সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের পর সেটি মেলানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

২০১৭ সালের মে মাসে তৎকালীন তদন্ত সংস্থা সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা জানিয়েছিল। সে সময় ডিএনএ প্রোফাইল তৈরি হলেও সন্দেহভাজনদের সঙ্গে নমুনা মেলানো হয়নি। এবারই প্রথম কারও নমুনা মেলানোর জন্য সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুরকে আটক করেন পিবিআইয়ের সদস্যরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন