স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ৮৬০

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ জন।

শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২১৫ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭২ জন। মৃতদের মধ্যে সন্দেহজনক ৪ জন ঢাকা জেলায়।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ জন। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ১৯৮ জন।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন