স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ৭৭০

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ জন।

শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০১৮ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২৯ জন। মৃতদের মধ্যে সন্দেহজনক ৫ জন চট্রগ্রামের বিভাগের

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা ২০৯ জন।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন