অর্থনীতি

টাকা ছাপিয়ে ঋণের বিষয় নাকচ করলেন গভর্নর ও অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদকে ভিত্তিহীনবলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। একই দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও এ ধরনের খবরকে অস্বীকার করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় অংশ  নিয়ে তাঁরা এ তথ্য জানান।

গভর্নর মোস্তাকুর রহমান বলেন, “টাকা ছাপানোর বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনও নীতি অনুসরণ করছে না।

একই আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,টাকা ছাপিয়ে ঋণ নেয়ার নীতি অর্থনীতির জন্য ক্ষতিকর। এ জাতীয় প্রবণতা থেকে অর্থনীতিকে বের করে আনতে হবে। এতে সুদের হার বাড়ে এবং বেসরকারি খাত চাপে পড়ে।

তিনি  বলেন, “উচ্চমাত্রার মুদ্রা সরবরাহের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই সরকারের মূল নীতি। অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অর্থনীতি একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছিল, যা এখন পরিবর্তনের পথে রয়েছে।

তিনি আরও বলেন,  বেসরকারি খাত চাপের মুখে আছেব্যাংকিং খাতের দুর্বলতা, মুদ্রার অবমূল্যায়ন এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে বেসরকারি খাত বর্তমানে চাপের মুখে রয়েছে। তবে, নীতিগত সংস্কারের মাধ্যমে এ পরিস্থিতি উন্নত করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে অর্থায়ন করছে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন