অপরাধ

ভ্যাট কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব

চট্টগ্রাম থেকে বুনিয়াদি প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে বাস থেকে নামার পর ওঁৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের কবলে পড়ে হত্যার শিকার হয়েছেন ভ্যাট কর্মকর্তা বুলেট বৈরাগী

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে , গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধচক্রের দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করতো। 

ঘটনার রাতে কুমিল্লায় বাস থেকে জাগরঝুলি এলাকায় নামেন বুলেট। এই সময়ে ওঁৎ পেতে থাকা অবস্থায় তাকে টার্গেট করা হয়। পরে সিএনজি অটোরিকশায় তুলে তাকে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং সুজন। কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন