হঠাৎ হাসপাতালে সারজিস, অস্ত্রোপচারের সিদ্ধান্ত
এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছে মূত্রনালীতে পাথর হয়েছে। এ অবস্থায় তাঁরা সারজিসের সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছেন এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।
এর আগে সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে দুপুর পৌনে ৩টায় সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে ভর্তির পর ডাক্তাররা পরীক্ষা করে জানান মূত্রনালীতে পাথর ধরা পড়েছে।
সারজিস আলমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
আই/এ