এক বছর পর চালু হলো টেকনাফ স্থলবন্দর
দীর্ঘ এক বছর পর কক্সবাজারের-টেকনাফ স্থলবন্দর দিয়ে মায়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে, একটি কাঠবোঝাই নৌযান বন্দরে ভিড়লে, প্রায় এক বছর বন্ধ থাকার পর টেকনাফ স্থল বন্দর দিয়ে আবারও সীমান্ত বাণিজ্য শুরু হলো। টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,দুপুর দেড়টার দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে একটি নৌযান বন্দরে এসে পৌঁছায়।ব্যবসায়ীদের আশা, ধীরে ধীরে আরও পণ্যবাহী নৌযান বন্দরে আসবে এবং শিগগিরই আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে আরাকান আর্মি সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের বাধার কারণে টেকনাফ স্থলবন্দর দিয়ে মায়ানমারের সঙ্গে বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।
আই/এ