জাতীয়

পূর্ণাঙ্গ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য (এমপি) আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে নতুন সংসদ পূর্ণাঙ্গ রূপ পেয়েছে।

রোববার (০৩ মে) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, পূর্ব ব্লকের লেভেল-১ এ রাত ৯টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে।

বিএনপির মনোনয়ন থেকে নির্বাচিত ৩৬ জন নারী এমপি হলেন—সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের মনোনয়ন থেকে নির্বাচিত ১২ জন হলেন—নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, প্রকৌশলী মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও প্রকৌশলী মাহবুবা হাকিম।

এছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন এমপি নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, একই আসনে প্রার্থী জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও আইনি প্রক্রিয়া চলমান থাকায় তার নাম গেজেটে প্রকাশ করা হয়নি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, এ কারণে তিনি শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন