আইন-বিচার

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তার নাম মহসিন মোহাম্মদ রশিদ।

সোমবার (৪ মে) তিনি আবেদনটি জমা দেন।

রিটে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী মহসিন গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ইউনুস সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, প্রণীত আইন, সংস্কার কমিশন গঠন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিকেলে পিটিশনটি শুনানির জন্য উপস্থাপনের চেষ্টা করবেন। রিট পিটিশনে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের । 

উল্লেখ্য এই আইনজীবী বর্তমান সরকারের শপথ গ্রহণ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট পিটিশন দায়ের করেছিলেন। হাইকোর্ট সেই আবেদনটি খারিজ করে দিয়েছিলেন। পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল রাখেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন