পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৪ জনের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে ফলাফল-পরবর্তী সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। বুধবার (০৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, উত্তর চব্বিশ পরগণা জেলার সন্দেশখালির ন্যাজাট এলাকায় সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের একজন ওসিসহ তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া বীরভূম জেলার নানুর থানার সন্তোষপুর গ্রামে তৃণমূল কংগ্রেস-এর বুথ সভাপতি আবির শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
অন্যদিকে, কলকাতার বেলেঘাটায় নির্বাচনের দিন তৃণমূলের এক বুথ এজেন্টকে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া নিউ টাউন এবং হাওড়ার উদয়নারায়ণপুরে পৃথক ঘটনায় নিজেদের দুই কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এ ঘটনায় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলছে, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
এমএ//