আন্তর্জাতিক

ইরানে নতুন করে হামলা করতে চায় ইসরাইল

ইরানে বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করতে চায় ইসরাইল। দেশটির সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকেরা বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন। নীতিনির্ধারকদের একটি অংশ মনে করেন, ইরানের সঙ্গে আলোচনা কিংবা সম্ভাব্য সমঝোতায় কার্যকর কোনো ফলাফল বয়ে আনবে না। বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। বুধবার (০৬ মে) ইসরাইলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (আইপিবিসি) এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইসরাইল ইরানের মূল ভূখণ্ডে পুনরায় হামলার বিষয়টি বিবেচনা করছে। এ লক্ষ্য বাস্তবায়নে গেল মাসে আমেরিকা ও ইসরাইলের সামরিক কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকা করেছেন। তালিকায় ইরানের বেশ কয়েকটি অপরিশোধিত তেল শোধনাগার এবং জ্বালানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা আছে।

আমেরিকার কাছে পাঠানো বার্তায় ইসরাইল স্পষ্ট জানিয়েছে, দেশটি ইরানের ওপর আবারও হামলা চালানোর পথ খুঁজছে। এ বিষয়ে সব ধরনের বিকল্প ব্যবস্থা করা আছে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন