জবিকে হারিয়ে বিতর্কে শেকৃবির জয়
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ডিবেটিং সোসাইটি "মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবিলাই আসন্ন বাজেটের প্রধান চ্যালেঞ্জ" শীর্ষক বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করেছে।
শুক্রবার (৮মে) চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (FDC) তে উক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে পক্ষ দল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশগ্রহণ করে। বিতর্কটি পরবর্তীতে এটিএন বাংলায় প্রচারিত হবে।
বিতর্কের স্পীকার হিসেবে ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসানুল হক কিরণ এবং মডারেটর হিসেবে ছিলেন অর্থনীতিবিদ এম মাশরুর রিয়াজ।
শেকৃবি ডিবেটিং সোসাইটির বিতর্ক দলে ছিলেন, ক্লাবের সভাপতি ওয়াসিউল হক ওয়াসি, হালিমা তুস সামিয়া, মরিয়ম জামিলা, সাবিকুন্নাহার সাবিক এবং সাব্বির আমজাদ।
জয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিতর্ক দলের সদস্য সাব্বির আমজাদ জানান, জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রথমবার টেলিভিশন বিতর্ক করতে এসে নার্ভাস ছিলাম, তবে টীম সবসময় সাহস জুগিয়েছে"।
বিতর্ক শেষে আসন্ন বাজেট ও তার চ্যালেঞ্জ নিয়ে মূল্যবান আলোচনা হয়। এম মাশরুর জানান, বাংলাদেশের বাজেটের প্রধান চ্যালেঞ্জগুলো তিন বাই এক চ্যালেঞ্জ, যার ৩ টি অভ্যন্তরীণ এবং ১ টি আন্তর্জাতিক।
তিনি আরও বলেন, "আজকে যারা ডিবেট করেছে সবাই অনেক ইন্টেলেকচুয়াল কথা বলেছে। তোমাদের হাত ধরেই আমাদের আগামী বছরের অর্থনীতি বর্তমানের চেয়ে আরও শক্তিশালী হবে"।
আই/এ