দেশজুড়ে

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

ভারতের আসাম রাজ্যে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে রংপুরসহ পার্শ্ববর্তী এলাকায় অনেকেই হালকা ঝাঁকুনি টের পান।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণ বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে দক্ষিণ সালমারা মানকাচার এলাকায়।

প্রাথমিক তথ্যে ভূমিকম্পের গভীরতা নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি অগভীর ধরনের ভূমিকম্প, যা সাধারণত উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় বেশি অনুভূত হয়।

ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কম্পন অনুভবের খবর পাওয়া যায়। অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আতঙ্ক ও অভিজ্ঞতা প্রকাশ করেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী এলাকায় এমন ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়া স্বাভাবিক একটি বিষয়। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন