অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে গেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে মো. সরওয়ারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন এস এন নজরুল ইসলাম। চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে যান মো. সরওয়ার।
ডিএমপি সূত্র জানিয়েছে, সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব ছাড়ার পর সরকার নতুন কোনো কমিশনার নিয়োগ দেয়নি। ফলে জ্যেষ্ঠতার ভিত্তিতে মো. সরওয়ার ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার ছিল মো. সরওয়ারের চাকরিজীবনের শেষ কর্মদিবস। অবসরকালীন ছুটিতে যাওয়ার পর নিয়ম অনুযায়ী পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান এস এন নজরুল ইসলাম।
উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর গেল ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এমএ//