অর্থনীতি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর নির্ধারিত ‘বিপিএম-৬’ পদ্ধতিতে হিসাব অনুযায়ী দেশে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও রিজার্ভের এই অবস্থান দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন