জাতীয়

আগামীকাল বিশ্ব মেট্রোলজি দিবস, নানা কর্মসূচি পালন করবে বিএসটিআই

"Metrology: Building Trust in Policy Making - নীতি নির্ধারণ প্র্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো আগামীকাল বাংলাদেশে পালিত হবে বিশ্ব মেট্রোলজি দিবসওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়ে থাকে।

মঙ্গলবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)

এতে বলা হয়, মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞান আধুনিক রাষ্ট্রব্যবস্থা, শিল্পায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং ভোক্তা অধিকার রক্ষার অন্যতম ভিত্তি। সঠিক ও নির্ভরযোগ্য পরিমাপ ছাড়া ন্যায্য বাণিজ্য, মানসম্মত উৎপাদন এবং কার্যকর নীতি নির্ধারণ সম্ভব নয়।

বিএসটিআই দেশের জাতীয় মান প্রণয়ন প্রতিষ্ঠান হিসেবে পণ্যের মান নিশ্চিতকরণের পাশাপাশি ওজন ও পরিমাপের নির্ভুলতা বজায় রাখা, মেট্রিক পদ্ধতি ও আন্তর্জাতিক এসআই (SI) ইউনিট বাস্তবায়ন এবং লিগ্যাল মেট্রোলজি কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির অধীনে প্রতিষ্ঠিত অত্যাধুনিক National Metrology Laboratory (NML-BSTI) জাতীয় পরিমাপ মানদণ্ড সংরক্ষণ, আন্তর্জাতিক ট্রেসেবিলিটি নিশ্চিতকরণ এবং ক্যালিব্রেশন সেবা প্রদানের মাধ্যমে দেশের শিল্প ও বাণিজ্য খাতকে সহায়তা করে যাচ্ছে।

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই'র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশ ও বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাতকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশপাশি রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড লাগানো হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন