হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে, ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৭৮ জন।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯৬৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৬৫ জন। এ সময় ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮ শিশু। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ১৬০০ জন।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ জন। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ৪২৬ জন।
আই/এ