২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১৬ মৃত্যু, বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ ১০, ময়মনসিংহে ২ এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে একজন করে মারা গেছে।
রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪৪২ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে ৫০ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৬ হাজার ২১৪ জন ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশুর।এ পর্যন্ত ৮ হাজার ৬২২ জন শিশুর নিশ্চিত হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আর/আই