ঈদে ছোট পর্দায় বড় বিনোদন আয়োজন
প্রতি বছরের বাংলাদেশের দুটি সবচেয়ে উৎসব ঈদ। এই দুই উৎসবে বিনোদনের অন্যতম বড় অনুষঙ্গ চলচ্চিত্র। সেই ধারবাহিতকায় এবারের পবিত্র ঈদ-উল আযহায় ছোটপর্দাই হয়ে উঠেছে সহজলভ্য বিনোদন মাধ্যম।
আগামী ঈদ-উল আযহাকে সামনে রেখে দেশের টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করেছে বর্ণিল সব ঈদ আয়োজন। নতুন সিনেমার টিভি প্রিমিয়ার, সাম্প্রতিক এবং পুরোনো জনপ্রিয় সিনেমা, বিনোদনমূলক বিভিন্ন আয়োজন করেছেনে নির্মাতারা।
এবারের ঈদে আরটিভি সাত দিনের আয়োজনে ১৪টি সিনেমা প্রচার করবে। এগুলোর মধ্যে ঈদের দিন থাকছে ‘ক্যাপ্টেন খান’ ‘বাদশা দ্য ডন’ ঈদের পরদিন ‘তুফান’ ‘জংলি’ এবং ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘নবাব’ ও ‘নায়ক’। সিনেমাগুলো প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিট ও দুপুর ২টা ১০ মিনিটে দেখানো হবে।
৭টি নতুন সিনেমার টিভি প্রিমিয়ার ঘোষণা দিয়েছে চ্যানেল আই। এটিএন বাংলায় ঈদের আয়োজন প্রচার করবে শাকিব খান অভিনীত ১৩টি সিনেমা। এনটিভি প্রচার করবে সাতটি সিনেমা। দীপ্ত টিভি ঈদের সাত দিনের আয়োজনে প্রচার করবে ১৪টি সিনেমা। সবচেয়ে বড় আয়োজন নিয়ে হাজির হচ্ছে নাগরিক টিভি। এই চ্যানেলটি সাত দিনে মোট ২৮টি সিনেমা প্রচার করবে। বাংলাভিশনের ঈদ আয়োজনে প্রচার করবে সাতটি সিনেমা। বৈশাখী টিভি ঈদের আয়োজনে প্রদর্শন করবে সাতটি সিনেমা। এছাড়াও ঈদ উপলক্ষে ওটিটি মাধ্যম চরকিকে মুক্তি পেয়েছে ‘দম’। এসব কিছু মিলিয়ে বলা যায় এবারের ঈদে ছোটপর্দাই বড় সিনেমার এক অনন্য বিনোদন মাধ্যমে পরিনত হবে।