রাজধানী

আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজের ঘটনায় এক ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় হঠাৎ ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে সেখান থেকে গ্যাস লিকেজ শুরু হলে ওই ওয়ার্ডে ভর্তি শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়।

ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানা গেছে।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন