১০৩ প্রেক্ষাগৃহে ‘রকস্টার’
ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত রকস্টার। দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মাল্টিপ্লেক্স ও জেলা শহরের সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে বড় পরিসরে দর্শকদের সামনে এসেছে সিনেমাটি।
পরিচালক আজমান রুশো নির্মিত এই ছবিতে এক রকস্টারের সাফল্য, জনপ্রিয়তা, ব্যক্তিগত দ্বন্দ্ব ও জীবনের উত্থান-পতনের গল্প দেখানো হয়েছে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। মুক্তির আগেই গান, পোস্টার ও প্রচারণার কারণে ছবিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিনেমা হলে চলছে ‘রকস্টার’। রাজধানী ঢাকায় ‘রকস্টার’ চলছে স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখায় - বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার, সনি স্কয়ার (মিরপুর), মিলিটারি মিউজিয়াম ও উত্তরা সেন্টার পয়েন্টে। এছাড়া যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, টঙ্গীর সাবা সোহানা সিনেপ্লেক্স এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপেও মুক্তি পেয়েছে সিনেমাটি।
পিডি