ইনজুরির থাবায় নেইমার, মিস করবেন বিশ্বকাপ !
২০২৬ বিশ্বকাপের শুরুর আগেই নতুন করে চোটের কবলে পড়েছেন দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন ও তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। এই চোটের কারণে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো থেকে তো বটেই, এমনকি আসরের উদ্বোধনী ম্যাচেও তার খেলা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ব্রাজিল দলের মেডিকেল টিম সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অনুশীলনের সময় পেশিতে টান লাগায় মাঠ ছাড়েন নেইমার। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, নেইমারের এই চোট বেশ গুরুতর এবং সুস্থ হয়ে মাঠে ফিরতে তার অন্তত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগবে।
গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের যে উদ্বোধনী ম্যাচ রয়েছে, সেখানে নেইমারকে স্কোয়াডে পাওয়া যাবে কি না—তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। চিকিৎসকদের একাংশের মতে, ৩ সপ্তাহের মধ্যে পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া নেইমারের জন্য বেশ কঠিন হবে।
দলের প্রধান চালিকাশক্তি ও সবচেয়ে অভিজ্ঞ ফরোয়ার্ডকে ছাড়াই হয়তো ব্রাজিলকে বিশ্বকাপের মিশন শুরু করতে হতে পারে। সেলেসাও কোচ এখনো আশা না ছারলেও, ভেতরে ভেতরে বিকল্প পরিকল্পনা সাজাতে শুরু করেছেন।
এদিকে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নেইমারের এই ইনজুরির খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা নেমে এসেছে। সবাই এখন চাতক পাখির মতো চেয়ে আছেন নেইমারের দ্রুত সুস্থতার খবরের দিকে।
আর/আই