দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন।
একই সময়ে নতুন শনাক্ত হওয়া ৭৩২ জনের মধ্যে ৬৭৪ জন সন্দেহজনক হাম রোগী এবং ৫৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলে জানায় অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪৮৫ জন।
সব মিলিয়ে গত কয়েক মাসে হাম ও এর উপসর্গে দেশে মোট ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এসি//