জাতীয়

কোরবানির বর্জ্য অপসারণ পর্যবেক্ষণে ঢাকার রাস্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কোরবানির পশুর বর্জ্য অপসারণ কতটুকু সফলভাবে সম্পন্ন হয়েছে, তা নিজে সরেজমিনে পর্যবেক্ষণে ঢাকার বিভিন্ন এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলের দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

তিনি আরও বলেন, এ সময় প্রধানমন্ত্রী স্বাভাবিক নিয়মে ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে গাড়ি চালান।

প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ ও তালতলা হয়ে বাসাবো যান। সেখান থেকে কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল ও নারিন্দা হয়ে রায়সাহেব বাজারে পৌঁছান। এরপর আদালত সড়ক, নয়াবাজার, বংশাল, গুলিস্তান, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে নিউ মার্কেট এলাকায় যান।

পরবর্তীতে সায়েন্স ল্যাব, কলাবাগান, সীমান্ত স্কয়ার ও জিগাতলা হয়ে ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে প্রবেশ করেন।

 সবশেষে মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে তাঁর এই পর্যবেক্ষণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

র/আই

এ সম্পর্কিত আরও পড়ুন