দেশজুড়ে

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে।এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৮১  জন।

রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত এ নিয়ে হাম ও সন্দেহজনক হাম রোগে মোট ৫৮৫ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯০ শিশু ।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং হামে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৩ শিশুর।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন