খেলাধুলা

কলকাতায় অপসারন হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য

গত বছর ডিসেম্বরে কলকাতায় লিওনেল মেসির আগমণ উপলক্ষ্যে ৭০ ফুট উচ্চতার বিশাল একটি ভাস্কর্য তৈরি করা হয়েছিল। সেই ভাস্কর্যটি অনলাইনে আনুষ্ঠানিক উদ্বোধনও করেছিলেন মেসি। 

গত সোমবার(১জুন) বিকেলে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে প্রশাসন ভাস্কর্যটি অপসারণের উদ্যোগ নেয়। 

সোনালি রঙের ভাস্কর্যটিতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আছেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা মেসি।

প্রত্যক্ষদর্শীদের মতে, হাইড্রোলিক ক্রেন ও দড়ির সাহায্যে স্বর্ণালি রঙের ভাস্কর্যটি তুলে ফেলা হয়। পরে সেটিকে একটি খোলা ফ্ল্যাটবেড ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়। 

পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানান, ভাস্কর্যটি বাতাসে বিপজ্জনকভাবে দুলছিল। স্থানীয়দের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে উপযুক্ত কোনো স্থানে পুনঃস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভাস্কর্য অপসারণকে ঘিরে এর পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে অনেকে মনে করছেন।

ভাস্কর্যটি সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। নতুন ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রমানিক এটিকে “দৃষ্টিকটু” বলে সমালোচনা করেছিলেন। তার মন্তব্যের পরপরই নিরাপত্তার কথা বলে ভাস্কর্যটি সরানো হলো।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন