জাতীয়

সার্কের মান বিষয়ক সংস্থা-সার্সো’র গভর্নিং বোর্ডের সভা বসছে ঢাকায়

সার্ক দেশসমূহের মান সংস্থা সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সার্সো-SARSO) এর গভর্নিং বোর্ডের ১১তম সভা আগামী ৩-৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সার্সোর গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক  এর সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ের কাউন্সিল সভাকক্ষে এ সভা অনিুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই গভর্নিং বোর্ডের সভায় বাংলাদেশসহ ভারত, পকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  সভায় ভারতের জাতীয় মান সংস্থা- ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) এর ডেপুটি ডিরেক্টর জেনারেল চন্দন ভাল , পাকিস্তানের জাতীয় মান সংস্থা- পাকিস্থান স্ট্যান্ডার্ডস এন্ড কোয়ালিটি কন্ট্রোল অথরিটি (পিএসকিউসি) এর মহাপরিচালক ড. সাইয়েদা জিয়া বাতুল, শ্রীলঙ্কার জাতীয় মান সংস্থা- শ্রীলঙ্কা স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন (এসএলএসআই) মহাপরিচালক ড. সিদ্দিকা জি. সেনারত্নে , নেপালের জাতীয় মান সংস্থা- নেপাল ব্যুরো অব স্ট্যান্ডার্ডস এন্ড মেট্রোলজি (এনবিএসএম) এর মহাপরিচালক মিস কুমারী জ্যোতি জোশি , ভূটানের জাতীয় মান সংস্থা- ভূটান স্ট্যান্ডার্ডস ব্যুরো (বিএসবি) এর পরিচালক জনাব লবজাং দর্জি , মালদ্বীপ এর বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মহাপরিচালক আহমেদ মিগধাদ অংশগ্রহণ করবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন