আন্তর্জাতিক

লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প

লেবাননে ইসরাইলের চলমান সামরিক অভিযান নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (০৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, লেবাননে ইসরাইলের অব্যাহত হামলা তাকে কিছুটা বিরক্ত করেছে।

নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, হয়েছিল। তবে আমি বলব না যে আমি রাগান্বিত ছিলাম। কিন্তু লেবাননের সঙ্গে তার অব্যাহত লড়াই আমাকে কিছুটা বিরক্ত করেছিল।”

তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে ট্রাম্প জানান, ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক এখনো ভালো রয়েছে। তিনি বলেন, “আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। আমরা একে অপরের সঙ্গে ভালোভাবেই চলি।”

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, লেবাননে ইসরাইলের সামরিক তৎপরতা এবং যুদ্ধবিরতির প্রচেষ্টা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্র লেবানন সীমান্তে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা জানিয়েছিল। তবে ইসরাইল বলছে, নিরাপত্তা হুমকি অব্যাহত থাকলে তাদের সামরিক অভিযানও চলবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন