আওয়ামী লীগ

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সাবেক মেয়র আইভী

১২ মামলায় জামিনে মুক্তি পাওয়ার পরে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক

বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নারায়নগঞ্জের নিজ বাসভবনে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ ধন্যবাদ জানান

কারাগারে থাকা অন্য বন্দিদের প্রসঙ্গে আইভি বলেন, ‘জেলে আমার মতো অনেক মা রয়েছেন। এর মধ্যে যারা নিরপরাধ, তাদের প্রতি সরকার সদয় হবে বলে আশা করি।

এসময় বিচারবিভাগ ও দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

এর আগে আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইভীকে মুক্তি দেওয়া হয়।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে ১২টি মামলা চলমান রয়েছে।

গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায়  হাইকোর্ট রুল দিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৭ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আদালত তাতে নো অর্ডারদেন।

এর আগে ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা পৃথক ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন