অর্থনীতি

ফ্রিল্যান্সারদের থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে নিজেদের অবস্থান জানালো এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, ফ্রিল্যান্সার বা প্রবাসীদের আয়ের ওপর সাড়ে ৭ শতাংশ কর কর্তনের কোনো বিধান নেই।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ফ্রিল্যান্সার ও প্রবাসীদের রেমিট্যান্সের ওপর থেকে কর কর্তনের কোনও বিধান নেই। এ তথ্য সম্পূর্ণ ভুল।

এর আগে ফ্রিল্যান্সার কিংবা কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে ৭ শতাংশ কর আরোপ করা হবে কি না এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কারের আহ্বান জানান এনসিপি নেতা সারজিস আলম।

তিনি বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান একজন কনটেন্ট ক্রিয়েটরকে আশ্বস্ত করেছিলেন যে, ফ্রিল্যান্সার কিংবা কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত সাড়ে ৭ শতাংশ কর আরোপ করা হবে না। কিন্তু এর পরও অনেকের ব্যাংক হিসাব থেকে ওই হারে অর্থ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

সারজিসের পোস্টের পর নিজেদের অবস্থান জানালো এনবিআর।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন