দেশজুড়ে

বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও অটোভ্যানচালক রয়েছেন। এ ঘটনায় ওই দম্পতির শিশু কন্যা আহত হয়েছে।

শুক্রবার (০৫ জুন) সকাল ৬টার দিকে উপজেলার মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মেঘুল্লা বাসস্ট্যান্ডের কাছে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন