দেশজুড়ে

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৭

উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে দুটি বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

শুক্রবার (০৫ জুন) রাত ১০টার দিকে সেতুর ৭ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার উদ্দেশে যাত্রার সময় একটি বাসের পেছনে দ্রুতগতিতে আসা আরেকটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু 

দুর্ঘটনার পর সেতুর ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ অংশে ঝাউল ওভারব্রিজ পর্যন্ত প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে মহাসড়কে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেতু কর্তৃপক্ষের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিতে রেকারের সহায়তায় কাজ চলছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, সেতুর ৭ নম্বর পিলারের কাছে একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে সেতুর ওপর যান চলাচল ব্যাহত হওয়ায় মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন