আইন-বিচার

হাইকোর্টে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সই করার পর ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানিয়েছেন, মামলার ৬৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় এবং ৩ পৃষ্ঠার ডেথ রেফারেন্সসহ মোট ৭২ পৃষ্ঠার নথি হাইকোর্টে পাঠানো হয়েছে।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, নিম্ন আদালতের দেওয়া কোনও মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে হাইকোর্ট বিভাগের অনুমোদন বাধ্যতামূলক। এ জন্য অধস্তন আদালত মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়, যা ডেথ রেফারেন্সনামে পরিচিত।

হাইকোর্ট ডেথ রেফারেন্স শুনানির মাধ্যমে মৃত্যুদণ্ড বহাল, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত দেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন