প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে প্রবেশে বাধা
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব, তীব্র অসন্তোষ প্রকাশ
দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে তলব করা হয়েছে। এ ঘটনায় তীব্র অসন্তোষ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পবন বঢেকে তলব করা হয়। মন্ত্রনালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
এর আগে আজ দুপুরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তথ্য উপদেষ্টাকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনক বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকের দিন শেষে আমরা এ বিষয়ে আপনাদের জানাবো।
আই/এ